BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    কঙ্গোর ইবোলা নিয়ে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    ডব্লিউএইচও সতর্ক করেছে যে, বর্তমানে শনাক্ত ও রিপোর্ট হওয়া সংখ্যার তুলনায় এটি আরও বড় আকার ধারণ করতে পারে এবং স্থানীয় ও আঞ্চলিকভাবে দ্রুত ছড়িয়ে পড়ার বেশ ঝুঁকি রয়েছে। বর্তমান ইবোলার এই ধরণটি বুন্ডিবুগিও ভাইরাসের কারণে হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে, যার জন্য এখনো কোনো অনুমোদিত ঔষধ বা ভ্যাকসিন নেই।

  • সংবাদপত্র

    পত্রিকা: 'সাবেক চার ব্যাংক এমডি জেলে, আতঙ্কে অনেকেই'

    আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ব্যাংকখাত,অর্থনীতি ও রাজনীতির খবর প্রাধান্য পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে হাম উপসর্গে শিশু মৃত্যুসহ নানা ধরনের খবর।

  • বাংলাদেশে হামে শিশু মৃত্যু সাড়ে চারশো ছাড়িয়েছে

    হামে প্রাপ্তবয়স্করাও কেন আক্রান্ত হচ্ছে?

    বাংলাদেশের শিশুদের ব্যাপকভাবে হামের উপসর্গে আক্রান্ত হবার মধ্যেই রাজধানী ঢাকাসহ কিছু এলাকায় বড়দের বা প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু প্রাপ্তবয়স্করা কেন হামে আক্রান্ত হচ্ছে?

  • সিআইডি

    ১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি

    অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধে বিটিআরসির কাছে তালিকা দিয়েছে বাংলাদেশের সিআইডি। তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু দেয়ালে থাকা আনতা লোগোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, হাতে নিজের একটি ছোট প্রতিমূর্তি।

    নাইকি ও অ্যাডিডাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীনের যে স্পোর্টস ব্র্যান্ড

    বর্তমানে অন্যতম বৃহত্তম ক্রীড়াসামগ্রী উৎপাদনকারী সংস্থা অ্যানটার উত্থান, চীনা বড় অনেক প্রতিষ্ঠানের নেওয়া কৌশলকেই অনুসরণ করেছে।

  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি সমঝোতায় স্বাক্ষর করেছে

    যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সমঝোতায় কী আছে?

    ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। কর্তৃপক্ষ বলছে, জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার মাধ্যমে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা বাংলাদেশের রয়েছে, তাতে ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক।

  • ফিলিস্তিনপন্থীদের মিছিলের একাংশ

    লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

    দুই মিছিলের একটি ছিল কট্টর ডানপন্থী টমি রবিনসনের আয়োজিত 'ইউনাইট দ্য কিংডম' সমাবেশ, আর অন্যটি ছিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। দুই বিক্ষোভকারীর দল যেন একে অপরের কাছে পৌঁছাতে না পারে, সে জন্য পুলিশ বিভিন্ন রাস্তায় ব্যারিকেড স্থাপন করেছিল।

  • ভারত ও পাকিস্তানের বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে-প্রতীকী ছবি

    ড্রোন কীভাবে ভারত ও পাকিস্তানের সামরিক কৌশল বদলে দিচ্ছে?

    পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তান উভয়ই ২০২৫ সালের সংঘাতকে একটি শিক্ষাক্ষেত্র হিসেবে দেখছে এবং আগামীর জন্য নিজেদের প্রস্তুত করছে।

  • একটি টেবিল। তার ওপরে একটি কাপে চাজাতীয় কোনো পানীয়, একটি হোল্ডারে কিছু রং-বেরঙের পেন্সিল, একটি ল্যাপটপ যার স্ক্রিনে একটি লোন এপ্লিকেশন ফরম খোলা এবং তিনটি টবে গাছ।

    ই-লোন কী, কীভাবে নেওয়া যায়?

    এই ঋণের প্রধান শর্ত হলো, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে, এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। অর্থাৎ, ১২ মাসের মধ্যে তা পরিশোধ করতে হবে।

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

নির্বাচিত খবর

  • ব্যারাজ

    পদ্মা ব্যারাজ কী, এটি কোথায় নির্মাণ করা হবে?

    বাংলাদেশে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নতুন একটি ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী সাত বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। কিন্তু ব্যারাজ জিনিসটা আসলে কী? এটি কখন এবং কেন নির্মাণ করা হয়?

  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

    মাওলানা ভাসানী যেভাবে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন

    উনিশশো ছিয়াত্তরের এপ্রিল মাসে হাসপাতাল থেকে ফিরে মাওলানা ভাসানী ঘোষণা দেন ভারত বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করলে ফারাক্কা অভিমুখে লংমার্চ করবেন। এই কর্মসূচী অনেককে চমকে দিয়েছিল। নব্বই বছর বয়সে তো একজন মানুষের ঘরে থাকার কথা।

  • পশু উৎসর্গের রীতি প্রাচীনকাল থেকেই বিভিন্ন সমাজে ছিল।

    হিন্দু , ইহুদি ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি নিয়ে কী আছে?

    ধর্মীয় বিভিন্ন রীতিতে পশু উৎসর্গের রীতির প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই। প্রথম উদাহরণ হিসেবে আদম-হাওয়ার পুত্র হাবিল-কাবিলের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানির গল্প অনেক ধর্মগ্রন্থে রয়েছে। মুসলিমদের মধ্যে ঈদ বা হজ্বকে কেন্দ্র করে কোরবানির রীতি রয়েছে। কিন্তু অন্য ধর্মে বিষয়গুলো কীভাবে রয়েছে? বিশেষত হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি বা প্রচলন সম্পর্কে কেমন ব্যাখ্যা রয়েছে?

  • মমতা ব্যানার্জী, ১৯৯৫ সালে দিল্লিতে তোলা ছবি

    মমতা ব্যানার্জীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে?

    পার্লামেন্ট ও বিধানসভা মিলিয়ে সংসদীয় রাজনীতিতেও মমতা ব্যানার্জী আছেন বিয়াল্লিশ বছর ধরে। কিন্তু এই ৭১ বছর বয়সে রাজ্যে বিজেপির প্রবল দাপটের মধ্যে তিনি কি আদৌ পারবেন আরও একবার ঘুরে দাঁড়াতে? না কি মমতা ব্যানার্জী ও তার নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেসের 'রাজনৈতিক অবিট' লেখার সময় এসে গেছে?

  • ভোরের আলোয় একজন নারী দৌড়াচ্ছেন

    কোন সময় ব্যায়াম করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যেতে পারে

    গবেষকদের মতে, যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন, তাদের সর্বাধিক উপকার পেতে সকালে ব্যায়াম করা উচিত। অন্যদিকে যারা রাত জাগেন, তাদের সন্ধ্যায় ব্যায়াম করা উচিত।

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

ভারত

বিশ্ব

ভিডিও

পাঠকপ্রিয় খবর